ছাগলকে ঘাস খাওয়ানোর জের

মামাতো ভাইয়ের আঘাতে ফুপাতো ভাইয়ের মৃত্যু

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বীর ভদ্রঘাট পশ্চিমপাড়া গ্রামে মামাতো ভাইয়ের লাঠির আঘাতে আহত ফুপাতো ভাই সাইদুল ইসলাম (৩২) মৃত্যুবরণ হয়েছেন। গতকাল শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদুল ইসলাম ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, গত ৬ ফেব্রুয়ারি রবিবার বিকালে সাইদুল ইসলাম তার মামাতো ভাই একই এলাকার শান্ত শেখের ছেলে আরমান আলীর জমির ঘাস কেটে ছাগলকে খাওয়ায়। এ নিয়ে আরমান আলী ও সাইদুলের মধ্যে বাগ্বিত-া ও মারপিটের এক পর্যায়ে আরমান আলীর লাঠির আঘাতে সাইদুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত