আলিমে দেশসেরা টঙ্গীর তা’মীরুল মিল্লাত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৮ পিএম

দাখিলের পর এবার আলিম পরীক্ষায়ও দেশসেরা ফল অর্জন করেছে গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪৫১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন  ৬১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছেন ৭৬৪ জন, ‘এ-’ পেয়েছেন ১৭২ জন এবং ‘বি-’ পেয়েছেন ১ জন। এবার মাদ্রাসাটির জিপিএ-৫-এর হার শতকরা ৪৩ দশমিক ৪৬ ভাগ। গত বছরও মাদ্রাসাটি আলিম পরীক্ষায় দেশসেরা ফল অর্জন করে।

মাদ্রাসাটির বিজ্ঞান বিভাগ থেকে এবার ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৮৭ জন এবং সাধারণ বিভাগ থেকে ৮৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২৮ জন।

গতকাল রবিবার আলিম পরীক্ষার ফল প্রকাশের পর বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্তদের এক সংবর্ধনার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত