বিশেষ ব্যবস্থা না থাকায় একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের সুযোগ থেকে বঞ্চিত হন দৃষ্টি প্রতিবন্ধীরা।
অনেক মানুষের মধ্যে যাওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা সত্ত্বেও তাদের মনে বিশেষ এই দিনটিতে শহীদ মিনারে একবার নিজের মতো শ্রদ্ধা জানানোর ইচ্ছা থেকেই যায়। তাদের এই ইচ্ছাটা বাস্তবে রূপ দিতে ফ্রেশ সিমেন্টের উদ্যোগে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলে স্থাপিত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ শহীদ মিনার।
এর দেয়ালে ব্রেইলে খোদাই করা থাকবে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির কিছু অংশ। দৃষ্টিপ্রতিবন্ধীদর জন্য ফ্রেশ সিমেন্টের এই উদ্যোগ এখন বাস্তবায়নের পথে। আগামী ২১ ফেব্রুয়ারিই দৃষ্টি প্রতিবন্ধী স্বজনদের নিয়ে আসা যাবে মিরপুরের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের এই শহীদ মিনারে। বিজ্ঞপ্তি
