ভারতে পাচারের সময় গতকাল সোমবার দুপুরে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২০টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর ই এলাহী জানান, বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৯১ গ্রাম সোনার চালান আটক করে।
আটক ব্যক্তিরা হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের লিটন হোসেন (২৫) ও মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)। জব্দ করা সোনার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা বলে বিজিবি জানায়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। জব্দ করা সোনা বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
