গফরগাঁওয়ে শ্রমিক দলের সভাপতিসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ এএম

ময়মনসিংহের গফরগাঁও থানার পুলিশ পৃথক মামলায় পরোয়ানাভুক্ত উপজেলা শ্রমিক দলের সভাপতিসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন পুড়াবাড়িয়া গ্রামের মো. রিয়াদ, গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সভাপতি রাঘাইচটি গ্রামের গফুর হাসান এবং মো. নাজমুল হাসান।

গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহম্মেদ বলেন, মামলার পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত