নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দুদিন পর পুকুর থেকে শিশু রিয়াদের (৭) লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাহমুদপুর ইউনিয়নের খিরদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশু রিয়াদ হত্যার ঘটনায় বাবা বাবুল মিস্ত্রি বাদী হয়ে পার্শ্ববর্তী খিরদাসী গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেলকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে সালমদী গ্রামের উত্তেজিত লোকজন গতকাল সকালে মামলার আসামি পাঁচজনের বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কার, গবাদিপশু, পাওয়ারলুম কারখানার মালামাল লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত।
গত সোমবার বেলা ১১টায় গ্রামের পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় রিয়াদ। এর দুদিন পর বুধবার দুপুরে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
রিয়াদের বাবা বাবুল মিস্ত্রি সাংবাদিকদের বলেন, ‘আমরা ছেলেকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রাখে আসামিরা।
