দশ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৭ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১০ হাজার পিস এমফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

আটকেরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -১ এর বাসিন্দা মৃত আব্দুল কাদেরের ছেলে মোস্তক আহমদ (৬৪)। আটক ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে কাঁঠাল গাছতলা বাজারের হারেস মিয়ার মুদি দোকানের সামনে থেকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাকে আটক করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মো. জালাল উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন, এসআই মো. কামরুল আলম, এসআই সঞ্জয় দত্ত সঙ্গীয় অফিসার ফোর্সসহ  এফডিএমএন ক্যাম্প-১৩ এর ডি/২ ব্লকে কাঁঠাল গাছতলা বাজারের হারেস মিয়ার মুদি দোকানের সামনে থেকে অভিযান চালিয়ে দশ হাজার পিস এমফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ এক রোহিঙ্গাকে আটক করেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতসহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে তাকে নিয়ে আসা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত