স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পিএম

গত ৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হওয়া স্টার লাইন পিঠা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে শুক্রবার রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের সার্বিক সহযোগিতায় ও লবী রহমান’স ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন পিএএ, দৈনিক আমার কাগজ পত্রিকার সম্পাদক মো. ফজলুল হক ভূঁঞা রানা, ফেনী পৌরসভার সাবেক মেয়র স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

বিচারক হিসেবে ছিলেন শেফ টনি খান, শেফ আহমেদ ও শেফ ড্যানিয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লবী রহমান’স কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ লবী রহমান।

এ প্রতিযোগিতায় দেশের ১০টি অঞ্চলে আঞ্চলিকভাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইয়েস কার্ড বিজয়ীদের নিয়ে শুক্রবার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার সুবর্ণালতা, যশোরের রিফাত সুলতানা ও গোপালগঞ্জের জাকিয়া সুলতানা।

বিজয়ীদের মাঝে ঘোষিত নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত