খুলনা মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় ১১৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর বাউন্ডারি সড়কের বিলকিসের বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিলকিসের জমিতে ভবণ নির্মাণ করার জন্য খোঁড়া হচ্ছিল। প্রায় ৪ ফুট খোঁড়ার পর শ্রমিকরা সেখানে গুলি সাদৃশ্য বস্তু দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে গুনে ১১৫ পিস পরিত্যক্ত গুলি হিসেবে শনাক্ত করা হয়। গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ধারণা করা হচ্ছে এ গুলিগুলো স্বাধীনতা যুদ্ধের সময়ের। সবগুলো গুলি একেবারে নিস্ক্রিয় হয়ে গেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী করা হবে। পরে আদালতের মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।
