চট্টগ্রামে একুশে বইমেলা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের মেলা প্রাঙ্গণ থেকে তাকে আটক করে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেপ্তার মো. রুমেলের (২২) বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি কারখানায় তিনি কাজ করেন।
চট্টগ্রাম কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিইউ) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তার যুবকের কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন ধরনের লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হয়েছি।
চট্টগ্রামের কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে বুধবার ওই মামালায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
