বাংলাদেশ দেশ তৃণমূল সাংবাদিক সোসাইটি রংপুর মহানগর কমিটি আয়োজিত দিনব্যাপী কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুরের একটি হোটেলে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রংপুর-২ আসনের সাংসদ একেএম আহসানুল হক চৌধুরী ডিউক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও দেশ রূপান্তরের রংপুর প্রতিনিধি মামুন রশিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, তৃণমূল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহা-আলম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এএইছএম লিটন, জেলা কমিটির সভাপতি মোছাদ্দেক হোসেন রাঙা, সাধারণ সম্পাদক কামরুল হাসান টিটু প্রমুখ।
সাংবাদিকদের দক্ষতাবৃদ্ধি ও উন্নয়নে কর্মশালায় প্রশিক্ষণ দেন- ডেইলি অবজারভার রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট মুনির চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন বাংলা নিউজ রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তায়েবুর রহমান।
দিনব্যাপী এ কর্মশালায় জাতীয় ও স্থানীয় পত্রিকার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী।
