এক সপ্তাহ ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। বাড়ছে নিহতের সংখ্যা। ইউক্রেনের সেনাবাহিনী দাবি, ইতোমধ্যে তাদের হাতে ৫৮৪০ জন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে।
খবরটি প্রকাশ করেছে বিবিসি। তারা এই দাবির সুনির্দিষ্ট সংখ্যা যাচাই করেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে, ইউক্রেনে হামলা চালাতে গিয়ে বেশ ভুগতে হয়েছে মস্কোর সৈন্যদের।
ইউক্রেন দাবি করেছে, ইতোমধ্যে ৫৮৪০ সৈন্য হারানোর পাশাপাশি ৩০টি যুদ্ধবিমান ও ৩১টি হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া।
এছাড়া ২১১টির বেশি ট্যাংক, অস্ত্রসজ্জিত ৮৬২টি পেট্রোল বাহন, ৮৫টি কামান, ৯টি অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, ৬০টি ফুয়েল ট্যাংকস, ৩৫৫টি যানবাহন ও ৪০টি এমএলআরএস রকেট লঞ্চার্স বিধ্বস্ত করার দাবি করেছে ইউক্রেন।
