এবার ৫ বনবিড়ালকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১১:৫৭ পিএম

চুয়াডাঙ্গায় ১৫টি কুকুরকে বিষ দিয়ে হত্যার পর এবার পাঁচটি বনবিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার বিকেলে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের দীননাথপুর গ্রামের মাদরাসাপাড়ায় এ ঘটনা ঘটান এক গৃহবধূ।

এলাকাবাসী জানায়, মাদরাসাপাড়ার এক প্রবাসীর বাড়ির রান্নাঘরে মা বনবিড়াল চারটি বাচ্চাসহ অবস্থান করছিল। বনবিড়ালগুলোকে দেখে প্রবাসীর স্ত্রী চারটি বাচ্চাসহ মা বনবিড়ালকে বাড়ির উঠোনে এনে পিটিয়ে মেরে ফেলেন। পরে বাড়ির পাশেই মৃত বনবিড়ালগুলোকে মাটিচাপা দেন তিনি।

কেয়ার ফর আনক্লেইমড বিস্টের (কাব) সভাপতি বখতিয়ার হামিদ বলেন, ছোট্ট একটি ঘটনায় ১৫টি কুকুরকে হত্যা করা হলো। এরপরই মাসহ চারটি বাচ্চা বনবিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো বিকৃত মানসিকতা। চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাকির হোসাইন জানান, বিষপান করিয়ে ১৫টি কুকুর হত্যা, এরপর পাঁচটি বনবিড়ালকে পিটিয়ে হত্যার ঘটনা তিনি শুনেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত