খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২০ ও ২০/১ নম্বর পোল্ডারে লবণ পানির চিংড়িঘের বন্ধ করে কৃষি চাষাবাদে ফিরে আসাসহ চার দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন এলাকার মানুষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
×
