কৃষ্ণ সাগরের কাছে রোমানিয়ার হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছে। রোমানিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার আইএআর ৩৩০-পুমা নামক বিমান ঘাঁটি থেকে ১১ কিলোমিটার দূরে গুরা ডোব্রোগেই এলাকায় হেলিকপ্টার ও যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে আটজন নিহত হয়। খবর এএফপির হেলিকপ্টারটি সোভিয়েত আমলের একটি নিখোঁজ মিগ-২১ ল্যান্সার ফাইটার জেটের সন্ধান করছিল, যেটি টহল দেওয়ার সময় রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এক বিবৃতিতে রোমানিয়ান প্রতিরক্ষামন্ত্রী ভাসিল ডিঙ্কু বলেন, যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্তে শত্রুতামূলক হামলার কোনো প্রমাণ আমরা পাইনি। বৈরি আবহাওয়ায় বিধ্বস্ত হতে পারে। তবে আমাদের আকাশপথ সবসময় নজরদারির মধ্যে রয়েছে।
