কুয়াকাটা সৈকতে কয়েক হাজার মৃত জেলিফিশ

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৩:০৮ পিএম

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মৃত জেলিফিশ। সৈকতের গঙ্গামতি পয়েন্টে এসব জেলিফিশ ভেসে আসছে।

জেলিফিশগুলো দেখতে কোনোটা চাঁদের মতো আবার কোনোটা অক্টোপাসের মত।

স্থানীয়রা জানায়, এদের বড় একটি অংশ জীবিত ভেসে এলেও সৈকতের বালুতে আটকা পড়ে এদের মৃত্যু হয়েছে। মৃত এসব জেলিফিশ পচে সৈকতে দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত এসব মৃত জেলিফিশ সৈকত থেকে অপসারণের দাবি জানিয়েছেন পর্যটকেরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এর আগেও বেশ কয়েকবার সৈকতে শত শত মৃত জেলিফিশ ভেসে এসেছে।

তিনি বলেন, মেরুদণ্ডহীন এসব প্রাণী স্রোতের উল্টো চলতে পারে না। এসব জেলিফিশ কে কারণে মারা যাচ্ছে এবং সৈকতে ভেসে এসেছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত