সাড়ে ৮ হাজার লিটার সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১১:১৪ পিএম

ফেনীতে গত শনিবার দুপুরে ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকা থেকে এ তেল জব্দ করা হয়।

গতকাল রবিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। আটক দুজন হলেন চট্টগ্রামের ফটিকছড়ির দৌলতপুর এলাকার মো. শাহজাহান (৪১) ও কক্সবাজারের উখিয়া থানার সিকদার বিল এলাকার মো. ইসমাইল (৩২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত