রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে এবার এক শ্রমিকের আত্মহত্যা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৪:১৫ পিএম

‘মৃত্যুর জন্য কেউই দায়ী নয়’— চিরকুটে এমন কথা লিখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের এক শ্রমিক।

রবিবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের কানদেব পালের ছেলে ও বিদ্যুৎ কেন্দ্রের ডেইলি শ্রমিক রিপন পাল (২২) গাছে ঝুলে আত্মহত্যা করেন।

এর আগে, গত শনিবার রাতে বাগেরহাটের মোংলার ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হিসাব বিভাগের সহকারী ম্যানেজার ভারতীয় নাগরিক অরবিন্দ কুমার শ্রীবাস্তা (৪১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের রিপন পাল রামপাল কলেজে লেখাপড়ার পাশাপাশি তাপ বিদ্যুৎ কেন্দ্রে ডেইলি শ্রমিকের কাজ করতেন। কিন্তু হঠাৎ করে রবিবার রাত ৯টার দিকে ঘর থেকে বেরিয়ে পড়ে বাড়ির পাশের একটি আম গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবার ও আশপাশের লোকজনের খবরে পুলিশ রাতেই রিপনের লাশ উদ্ধার করেন। 

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুউদ্দীন বলেন, ‘এ মৃত্যুর জন্য কেউ দায়ী নয়. বলে উল্লেখিত একটি চিরকুট পাওয়া গেছে তার কাছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অবসাদের কারণেই সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত