অজ্ঞান পার্টির কবলে পড়ে শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:৪০ পিএম

খুলনায় অজ্ঞান পার্টির কবলে পড়ে নাজমুল ইসলাম (৩৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাজমুল ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান, নাজমুল গত রবিবার দুপুর ১টার দিকে ৭০ হাজার টাকা নিয়ে চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে টাকা নিয়ে যায়। বেলা ৩টার দিকে বাস খুলনায় পৌঁছলে বাসের লোকজন তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত