ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০২:৫৭ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে জান্নাতুন নেছা (২) ও মীম (৩) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুন নেছা ওই এলাকার ওমর ফারুক ও মীম একই পরিবারের নজরুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।

নিহত শিশুদের দাদা মো. ইউনুস বলেন, সকালে খেলতে গিয়ে দুই বোন হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত