পাচারের সময় বিপুল জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ

আপডেট : ১০ মার্চ ২০২২, ০২:২৮ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কচাকাটা থানার সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জন্মনিয়ন্ত্রণের বিপুল পরিমাণ সরকারি ট্যাবলেট (সুখি বড়ি) ও ডিজেল আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে পাচারের সময় বল্লভের খাস ইউনিয়নের জালিয়ারচর এলাকার আন্তর্জাতিক সীমানা পিলারের ১০৩৩ এর ৩শ গজ বাংলাদেশের ভেতর থেকে গত মঙ্গলবার রাতে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটক ট্যাবলেটের পরিমাণ ৯৯ হাজার ৯শ পাতা। এসব ট্যাবলেট ১০টি বস্তায় প্যাকেট করা ছিল। অপরদিকে আটক ৪টি জারিকেনে থাকা ডিজেলের পরিমাণ ১০০ লিটার। আটক বড়ি ও ডিজেল গতকাল বুধবার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

কুড়িগ্রামের ২২ বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারিরা পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত