উইমেন পিস ক্যাফে এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের (সিপিজে) যৌথ আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় লাইব্রেরির অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি দেয়ালিকা প্রদর্শনী, আর্ট গ্যালারি, পেনডেমিক ডায়েরি ও শোভাযাত্রায় অংশ নেন। উপাচার্য এবং উপস্থিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে গাছ উপহার দেওয়া হয়। এ সময় উইমেন পিস ক্যাফের সংশ্লিষ্টরাসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
