বিশ্বব্যাংক

কিয়েভকে ৩০০ কোটি ডলার সহায়তার প্রস্তুতি

আপডেট : ১১ মার্চ ২০২২, ১০:২৫ পিএম

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বব্যাংক। জানা গেছে, দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক মনিটরি ফান্ডও (আইএমএফ) দেশটিকে সহায়তা দেবে। এক যৌথ বিবৃতিতে সংস্থা দুটির নেতারা ইউক্রেনে রাশিয়ার যে হামলা চলছে তার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি। এসময় তারা বলেন, এরই মধ্যে পণ্যদ্রব্যের মূল্য বেড়েছে ও আর্থিক খাতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশ্বব্যাংক জানায়, সামনের মাসগুলোতে ইউক্রেনকে তিনশ কোটি ডলার সাহায্য দেওয়া হতে পারে। এর মধ্যে অন্তত ৩৫ কোটি ডালারের সহায়তা আগামী সপ্তাহেই দেওয়ার পরিকল্পনা রয়েছে। আইএমএফ জানায়, ইউক্রেন তাদের কাছে যে আর্থিক সাহায্য চেয়েছে তা দ্রুত বিবেচনা করা হচ্ছে।এদিকে জাতিসংঘের অভিবাসী সংস্থা এক টুইট বার্তায় জানায়, ইউক্রেনে জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ঘণ্টার মধ্যেই বেড়ে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত