দিনাজপুরের পার্বতীপুরে একটি মাদ্রাসায় এক শিশু ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগে সেই মাদ্রাসাশিক্ষক মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বেলাইচ-ি ইউনিয়নের সোনাপুকুর চাকলাবাজার হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করে পার্বতীপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার এসআই মিন্টু চন্দ্র বণিক বলেন, ‘শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার মা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন। ওই মামলায় মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে দুপুরে (গতকাল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ এর আগে গত বুধবার রাতে ওই মাদ্রাসার শিক্ষার্থী আলমগীর হোসেনকে (৭) বেত দিয়ে পিটিয়ে আহত করে অভিযুক্ত শিক্ষক মোবারক হোসেন।
