ঝিনাইদহে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১২ মার্চ ২০২২, ১০:২৫ এএম

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা (ইঞ্জিনচালিত) আলমসাধুর পেছনে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী শিমুল হোসেন (৩০) নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ওই উপজেলার সাধুহাটি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বিল্লাল হোসেন জানান, সাধুহাটি মোড়ে কাঠবোঝাই একটি আলমসাধু রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি মোটরসাইকেল আরোহী ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুর পেছনে ধাক্কা মারে।

এতে তিনি ঘটনাস্থলে মারা যান। চালক পালিয়ে গেলেও আলমসাধুটি আটক করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত