নড়াইলে নানা আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৩:৩২ পিএম

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- কেক কাটা, আলোচনা সভা, সরকারি দপ্তর, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও দৈনিক দেশ রূপান্তরের শুভেচ্ছা কপি উপহার।

বুধবার সকাল ১০টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা সহ নড়াইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সহসভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল বার্তার নির্বাহী সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, দৈনিক ওশানের সহকারী সম্পাদক গুলশান আরা, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সুজয় কুমার বকসী, দৈনিক দেশ রূপান্তরের নড়াইল প্রতিনিধি আবদুস সাত্তার, প্রেস ক্লাবের সদস্য আসাদ রহমান, শরিফুল ইসলাম বাবলু, হাফিজুল করিম নিলু, মো. রুবেল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এ সময় শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর প্রকাশনার তিন বছরেই বস্তুনিষ্ঠ সংবাদের কারণে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে পত্রিকাটি দ্রুত সময়ের মধ্যে পাঠকদের মাঝে অধিক সমাদৃত হয়ে উঠবে। বক্তারা জেলা, উপজেলা শহরের পাশাপাশি তৃণমূল পর্যায়ের খবর বেশি করে প্রকাশের দাবি জানান।

এদিকে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত এক সপ্তাহ ধরে নড়াইলের বিভিন্ন সরকারি দপ্তর, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পত্রিকার গ্রহণযোগ্যতা বাড়াতে পত্রিকার সৌজন্য কপি উহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত