মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাফিজ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের অদূরে ভাদাইর দেউল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফিজ একই এলাকার উত্তর ভাদাইরদেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন যাওয়ার পথে কাটা পড়েন রাফিজ। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে অবগত করলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
