নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুক্রবার দুপুরে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বারদী বাজার মার্কাস জামে মসজিদ, বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও জন্মভূমি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি মসজিদ ও মন্দিরের বিভিন্ন উন্নয়নকাজ ঘুরে দেখেন। পরে বিকেলে তিনি প্রত্যন্ত চরাঞ্চল নুনেরটেক পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, দেশ রূপান্তর প্রকাশক আলহাজ্ব মাহির আলী খাঁন রাতুল, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক বশির আহম্মেদ, ড্রীম হলিডের ব্যবস্থাপক পরিচালক প্রবীর কুমার সাহা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম কমিটির আহ্বায়ক সাবেক সচিব নৌপরিবহন মন্ত্রণালয়ের শ্রী অশোক মাধব রায়, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক, আশ্রমের সদস্যসচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে, বারদী শ্মশান কমিটির সাধারণ সম্পাদক সহদেব শিশির, সাবেক বারদী বাজার ব্যবসা পরিচালনা কমিটির সভাপতি মো. ওবায়দুল হক, সাবেক মেম্বার তাইজুল হক, বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পুলিশ কর্মকর্তা ইউনুস মিয়াসহ রূপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা।
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এ সময় আশ্রমটি ঘুরে দেখে এর সৌন্দর্যের প্রশংসা করেন।
