ডিইপিজেডে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৭:৫৯ পিএম

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরাতন জোনের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ডিইপিজেড’র পুরাতন জোনের ‘প্যাকজার’ কারখানায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাজীব বলেন, আমাদের স্টেশন থেকে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সাভার ফায়ার সার্ভিসের কাছে দুই ইউনিট আসার জন্য বলা হয়েছে। তাদের দুই ইউনিট রওনা হয়েছে ইতিমধ্যে। আগুনের ভয়াবহতা রয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত