সাতক্ষীরা শ্যামনগরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সুমাইয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ভূরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, ইসমাইল গাজীর শিশু কন্যা সুমাইয়া সকালের দিকে উঠানে খেলার সময় সবার অজান্তে সে পানিতে পড়ে ডুবে যায়।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুর হতে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রিতা রাণী পাল মৃত ঘোষণা করেন।
