বাঘায় আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:৪২ পিএম

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় আধা ঘণ্টা সম্মেলনের কার্যক্রম বন্ধ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার সম্মেলন শুরু হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণার মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। 

উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরই আওয়ামী লীগের স্থানীয় দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা মঞ্চের সামনে আক্কাছের পক্ষে সেøাগান দিতে থাকেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থকদের সঙ্গে আক্কাছ আলীর সমর্থকদের বাগ্বিত-া শুরু হয়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনসহ অন্য অতিথিরা। কর্মী সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হয়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্কাছ আলীসহ তার সমর্থকরা সম্মেলনস্থল থেকে চলে যায়।

আহতদের মধ্যে এম এস এ রেজা, আবদুল কুদ্দুস সরকার, শাহরিয়ার হোসেন, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, মুরাদ হোসেন, লিটন ভুঁইয়া, আলম হোসেন, সুজন আলীর নাম জানা গেছে। সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও প্রায় ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত