কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:৪৩ পিএম

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুলবাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে। এছাড়া, দুর্ঘটনায় আরও ১৫ শিশু আহত হয়েছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের বহন করা বাসটি খাঁড়া বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপির।

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই ঘটনায় ছয় শিশু নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে।

মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাঁড়া রাস্তার পাশে পড়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত