নিষেধাজ্ঞা কাটাতে কৌশলী রাশিয়া

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:০৮ পিএম

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উৎপাদক রাশিয়া শিগগিরই তাদের বিবেচনায় ‘অবন্ধু’ দেশগুলোর কাছে রপ্তানি করা জ¦ালানির মূল্য নিজেদের মুদ্রা রুবলে নিতে যাচ্ছে। গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের রাশিয়ার মুদ্রায় মূল্য পরিশোধের উপায় বের করতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত কোম্পানি গ্যাজপ্রমকেও এ নির্দেশনার সঙ্গে সমন্বয় করে তাদের চুক্তি পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মস্কোর নতুন এ পদক্ষেপে মূলত দেশটির গ্যাসের ক্রেতা ইউরোপীয় কোম্পানিগুলোই বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে।

ইউরোপ তার গ্যাসের ৪০ শতাংশই নেয় রাশিয়ার কাছ থেকে। এ জ¦ালানি বাবদ তাদের প্রতিদিন ২০ থেকে ৮০ কোটি ইউরো মূল্য পরিশোধ করতে হয়; এতদিন তারা তা ইউরো বা ডলারে দিয়ে আসছিল। কিন্তু এর রাশিয়া গ্যাসের মূল্য রুবলে নেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে। নরওয়েভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জি বলছে, রাশিয়া যদি তার গ্যাসের মূল্য রুবলে পায়, সে ক্ষেত্রে দেশটি পশ্চিমাদের দেওয়া বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটাতে পারবে।

আসলে ঘর উষ্ণ রাখা ও বিদ্যুৎ উৎপাদনে ইউরোপ অনেকাংশেই রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল; যে কারণে রাশিয়ার জ¦ালানি খাতের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাই দ্বিধাবিভক্ত।

পাইপলাইন অপারেটর গ্যাসকেইডের তথ্য অনুযায়ী, জার্মানি থেকে পোল্যান্ডে ইয়ামাল-ইউরোপ পাইপলাইনের মাধ্যমে যাওয়া পূর্বমুখী গ্যাসের চাপও অনেকখানি কমে গেছে।

আইন বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এখন যেসব চুক্তি আছে সেগুলোর শর্ত একপাক্ষিকভাবে বদলে ফেলার ক্ষমতা রাশিয়ার আছে বলে তারা মনে করছেন না। তবে সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির জননীতি ও শাসন ইনস্টিটিউটের মুখ্য অর্থনীতিক টিম হারকোর্ট বলেন, চুক্তি দুই পক্ষের মধ্যে হয়, এ ক্ষেত্রে সাধারণত মার্কিন ডলার বা ইউরো ব্যবহৃত হতো। এখন একপক্ষ যদি বলে ‘না, তোমাকে এভাবে মূল্য পরিশোধ করতে হবে’, সে ক্ষেত্রে কোনো চুক্তিই থাকে না।

বুলগেরিয়ার জ¦ালানিমন্ত্রী আলেক্সান্ডার নিকোলোভ বলেছেন, সোফিয়ার এক ক্রেতাপক্ষ রুবলে লেনদেন সামলাতে পারবে।

রিস্ট্যাডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্লদিও গালিমবার্টি বলেছেন, যেন রুবলে অর্থ পরিশোধ করা লাগে সেরকম নতুন চুক্তি রাশিয়ার পক্ষে করা সম্ভব। সে ক্ষেত্রে বিভিন্ন সরকারকে তাদের কেন্দ্রীয় ব্যাংকে রুবল রাখতে হবে বা খোলা বাজার থেকে রাশিয়ার মুদ্রা কিনতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত