আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের বিনিয়োগ মেলা শুরু

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১১:৫১ পিএম

প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড আয়োজন করেছে ‘ইনভেস্টমেন্ট বোনানজা’ বা বিনিয়োগ মেলা। যেখানে গ্রাহকরা সহজ কিস্তিতে, সুবিধাজনক ও লাভজনক উপায়ে ফ্ল্যাট, প্লট ও কমার্শিয়াল স্পেস ক্রয় করতে পারবেন; যা চলবে ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর সাতমসজিদ রোডস্থ আমিন মোহাম্মদ গ্রুপের করপোরেট অফিসে এই মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএম এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ, পরিচালক মাহফুজা মাইসা হক নুসরাত।

এই আয়োজনে থাকছে গ্রাহকদের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ। স্বল্পমেয়াদের কোনো গ্রাহক ফ্ল্যাট, প্লট বা কমার্শিয়াল স্পেস ক্রয় করার পর তা আবার কয়েক বছর পর বিক্রি করে দিতে পারবেন। সে ক্ষেত্রে এই গ্রুপ সাহায্য করবে। একই সঙ্গে থাকছে নানান ধরনের সুযোগ-সুবিধা। আমন্ত্রিত অতিথিদের জন্য রয়েছে লটারির ব্যবস্থা। লটারির ড্রর মাধ্যমে প্রতিদিনই থাকছে মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার, ফ্রিজসহ গৃহসামগ্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের নির্বাহী পরিচালক (অপারেশন্স) মোহাম্মদ তানভীরুল ইসলাম, পরিচালক (কনস্ট্রাকশন) আশাদ আর খান, হেড অব ল্যান্ড প্রকিউরমেন্ট মো. শরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত