মুন্সীগঞ্জে শোকসভা, বিক্ষোভ

এক বছরেও তিন খুনের চার্জশিট না দেওয়ায় ক্ষোভ

আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১:৫০ পিএম

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনার এক বছর উপলক্ষে গতকাল শুক্রবার শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ ছাড়া নিহতদের কবর জিয়ারত এবং মিলাদ মাহফিলও করা হয়।

বেলা ১১টার দিকে জেলা শহরের পুরাতন কাচারি এলাকার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোকসভার আয়োজন করে শহর আওয়ামী লীগ। এ শোকসভায় দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার চার্জশিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবিও করেন তারা।

বক্তারা বলেন, ২০২১ সালের ২৪ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বিএনপি অধ্যুষিত উত্তর ইসলামপুর এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মিন্টু প্রধান (৪৫), কাশেম পাঠানের ছেলে ইমন পাঠান (২০) ও বাচ্চু মিয়ার ছেলে ছাত্রলীগে সক্রিয় মাহবুব হোসেন সাকিবকে (১৯)। শোকসভা সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনের এতে সভাপতিত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত