চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ অস্ত্রসহ তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার দেওয়ানহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হক (২৩), চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন (২৪) এবং ছাত্রলীগ কর্মী ইমরান (২২)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে দোহাজারী পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম পৌরসভা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে যায়। রাত দেড়টার দিকে পৌরসভার পশ্চিম জামিরজুরি এলাকার সাতছড়ি খাল ব্রিজের ওপর মোটরসাইকেল নিয়ে অবস্থান করা তিন ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফের দেহ তল্লাশি করে ২ রাউন্ড গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করা হয়।
