ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর এলাকা থেকে খুন হওয়া এক তরুণীর লাশ পুলিশ উদ্ধার করেছে। তার নাম সোনিয়া খাতুন (২৫)। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গতকাল শনিবার সকালে মধুহাটি ইউনিয়নের বাজারগোপালপুর-চোরকোল সড়কের বালির গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া খাতুন যশোরের বাঘারাপাড়া উপজেলার রায়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে ওই স্থানে রাস্তার পাশে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের মুখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরে সিআইডি পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে।
