কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা ভারতের কাছে আরও ১০০ কোটি ডলার ঋণ (ক্রেডিট লাইন) চেয়েছে। জরুরি আমদানি ব্যয় নির্বাহের জন্য এই ঋণ চেয়েছে দ্বীপ দেশটি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লঙ্কান সরকারের আলোচনার আগে দুটি সূত্র এই তথ্য জানিয়েছে। জরুরি খাদ্য ও জ্বালানি আমদানিতে হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কা। ২০২০ সালের জানুয়ারি থেকে দেশটির বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে গেছে। এর ফলে কলম্বো বাধ্য হয়েছে মুদ্রার মূল্য কমাতে এবং বৈশ্বিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে। নয়াদিল্লি ইঙ্গিত দিয়েছে, নতুন ঋণের অনুরোধে তারা সাড়া দেবে। চাল, ময়দা, ডাল, চিনি ও ওষুধ আমদানিতে এই ঋণ কাজে লাগানো হবে। জরুরি আমদানির জন্য ভারতের কাছে ১০০ কোটি ডলার ক্রেডিট লাইন চেয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের সঙ্গে এটি অতিরিক্ত ঋণের অনুরোধ।
×
