নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পল্লীতে যৌতুকের দাবিতে ডায়না ইসলাম হাসির (২০) ওপর স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে গত রবিবার সন্ধ্যায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার ওই গৃহবধূ থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২১ মাস আগে উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দরাকুটি নদীরপাড় গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে ডায়না ইসলাম হাসির সঙ্গে সদর ইউনিয়নের কেশবা গ্রামের আবদুল আজিজের ছেলে সোহেল রানার (২৫) বিয়ে হয়। বিয়ের সময় সোহেলকে দুই লাখ টাকা দেন মেয়ের বাবা। আরও তিন লাখ টাকা যৌতুকের দাবিতে ডায়নাকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি লাভলী বেগম নির্যাতন শুরু করের। গত রবিবারও তাকে শারীরিক নির্যাতন করা হয়।
বাহাগিলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বলেন, নির্যাতনের খবর পেয়ে বিষয়টি আমি পুলিশকে অবগত করি।
