নাটোরে সম্প্রীতি বাংলাদেশের সমাবেশ

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০১:০৫ এএম

নাটোরে সম্প্রীতি বাংলাদেশ-এর আয়োজনে সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কানাইখালী সাহারা প্লাজার হলরুমে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংগঠনের নাটোর জেলা আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আনিসুজ্জামান, শিক্ষাবিদ মো. আবদুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ আমরা সমান। আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতি আর সৌহার্দ্যরে মধ্য দিয়ে কাজ করতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত