সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মা তার মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার মানিক হোসেনকে (৩৬) তার মা মর্জিনা খাতুন পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠায়।
শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, মানিক বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে নেশার টাকার জন্য মা ও স্ত্রীকে মারধর করত। উপায় না দেখে মানিককে তার মা পুলিশের হাতে তুলে দেন। শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকাসক্ত হয়ে নেশার টাকার জন্য মানিক প্রায়ই তার মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করত। উপায় না দেখে মা তাকে পুলিশে দেয়।
