ইসরায়েলে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১২:২৮ এএম

ইসরায়েলের তেল আবিব শহরে বন্দুকধারীর হামলায় কমপক্ষে পাঁচ ইসরায়েলি নিহত হয়েছে। গত মঙ্গলবার তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারী। ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে বেনি ব্র্যাকের পথে কালো পোশাক পরা এক বন্দুকধারীকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারী প্রথমে অ্যাপার্টমেন্টের বারান্দা, তারপর রাস্তায় এবং একটি গাড়ির লোকদের ওপর গুলি চালায়। স্থানীয় অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, হামলাকারীকে নির্মূল করা হয়েছে। তবে তাকে কে গুলি করেছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী ইসরায়েলের আরব সংখ্যালঘুর সদস্য। পরে অবশ্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনের নাগরিক। এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত সপ্তাহে হামলায় ইসরায়েলে চারজন নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত