প্লে স্টেশনের গ্রাহকসেবা রিব্র্যান্ডিং করছে সনি

আপডেট : ৩১ মার্চ ২০২২, ০৪:১০ এএম

‘প্লে স্টেশন প্লাস’-এর সেবা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে সনি। নতুন সেবা কাঠামোকে মনে করা হচ্ছে সনি’র দিক থেকে মাইক্রোসফটের ‘এক্সবক্স গেইম পাস’-এর জবাব হিসেবে। এতদিন সনির ‘প্লেস্টেশন প্লাস’ এবং ‘প্লেস্টেশন নাও’ নামে দুটি ভিন্ন ‘গ্রাহক সেবা’ ছিল। নতুন পরিকল্পনায় এ দুটিকে একসঙ্গে ‘প্লেস্টেশন প্লাস এসেনশিয়াল’ নামে আনছে সনি। সেইসঙ্গে যোগ হচ্ছে নতুন আরও দুটি সেবা।

পাশাপাশি, মাল্টিপ্লেয়ার গেইমিং সুবিধাসহ ইন্সটল করে খেলার জন্য বেশ কিছু গেইমও থাকবে বিভিন্ন সেবায়। নতুন সংস্করণটি এশিয়ার দেশগুলোতে পাওয়া যাবে জুন মাসের মধ্যেই। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ এবং বিশে্বর বাকি জায়গায় আসবে এটি। নতুন সংস্করণ উন্মোচনের ফলে ‘স্ট্যান্ডঅ্যালন’ সেবা হিসেবে আর পাওয়া যাবে না ‘প্লেস্টেশন নাও’। আর দুটি ভিন্ন স্তরে আসবে নতুন সেবাগুলো। নতুন সেবাগুলো হচ্ছে

প্লে স্টেশন প্লাস এসেনশিয়াল, প্লেস্টেশন প্লাস এক্সট্রা ও প্লে স্টেশন প্লাস প্রিমিয়াম। এ প্রসঙ্গে প্লে স্টেশন সিইও জিম রায়ান বলেছেন, “সেবাগুলো আনার মূল লক্ষ্য, আমাদের অফার করা শতাধিক গেইমকে সেরা মানের কনটেন্ট হিসেবে রাখা, যেটি আমাদের অন্যদের থেকে আলাদা করবে।’ সংস্করণটি উন্মোচনের দিন এতে ‘ডেথ স্ট্রান্ডিং’, ‘গড অফ ওয়ার’, ‘মার্ভেল’র স্পাইডারম্যান ‘মাইলস মোরালেস’, ‘মর্টাল কমব্যাট ১১’-সহ অনেক গেইম আনার পরিকল্পনা করছে সনি। যদিও এক্সক্লুসিভ প্লে স্টেশন গেইমগুলো থাকার বিষয়টি সনি নিশ্চিত করেনি। অন্যদিকে, এক্সবক্স গেইম পাস-এ অনেক আকর্ষণীয় সুবিধা রয়েছে গেইমারদের জন্য। সর্বশেষ এক্সবক্স সিরিজের এস/এক্স কনসোলে ‘এক্সবক্স ৩৬০’ এবং ‘এক্সবক্স ওয়ান’ এর গেইমগুলোর পাশাপাশি আসল ‘এক্সবক্স’-এর গেইমগুলো খেলার সুবিধাও দিয়ে রেখেছে মাইক্রোসফট। সনি’র ‘প্লেস্টেশন প্লাস’ এখনো ‘গেইম পাস’-এর সত্যিকারের প্রতিদ্বন্দ্বী না হতে পারলেও, নতুন গ্রাহক সেবাটি আনার বিষয়টিকে বড় উন্নতি হিসেবেই দেখছেন গ্রাহকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত