পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০১:৪১ পিএম

পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা চাওয়ায় ইসমাইল হাওলাদার (৬০) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার মাটিভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নুর মোহাম্মদ ও বাহাউদ্দিন নামের দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের রফিক মোল্লা নামের এক ব্যক্তি ইসমাইলের দোকান থেকে ৩ হাজার টাকার মুদি মনোহরী মালামাল বাকি নেন।

শনিবার বেলা এগারোটায় ইসমাইল তার কাছে পাওনা টাকা চাইলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় রফিক ২৫ থেকে ৩০ জনকে নিয়ে এসে তার উপর দু’দফা হামলা চালায়।

এতে ইসমাইল গুরুতর আহত হয়ে পরে। স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত