বেশি দামে সবজি বিক্রি, মূল্য তালিকা না রাখায় জরিমানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:০৫ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে বেশি দামে সবজি বিক্রি ও দোকানে মূল্য তালিকা না রাখায় পাঁচ   দোকানিকে আড়াই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর, গাছবাড়িয়া খাঁনহাট ও  রৌশনহাট কাঁচাবাজারে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দনাইশ সদর কাঁচাবাজারের ব্যবসায়ী করিম ও ওবাইদুল্লা, খাঁনহাট কাঁচাবাজারের ব্যবসায়ী মো. আরিফ ও সাইমন ইসলাম এবং রৌশনহাট কাঁচাবাজারের ব্যবসায়ী মো. ইসমাঈলকে ৫শ’ টাকা করে মোট আড়াইহাজার টাকা জরিমানা করা হয়েছে।

গালিব চৌধুরী বলেন, পণ্যের মূল্যের তালিকা ঝুলিয়ে না রাখা ও কাঁচাবাজারে সবজির  দোকানগুলোতে অতিরিক্ত এবং ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রি করায় পাঁচ দোকানিকে জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত