ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০১:৫৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা (৫০) এক নারী নিহত হয়েছে। তার পড়নে ছিল একটি লাল প্রিন্টের শাড়ি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মুয়ীদ খান জানান, ধানমন্ডি ১০ নম্বরের বিসমিল্লাহ কাবাব ঘরের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এসআই আরও বলেন, ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত