ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ডোবরায় অবস্থিত জনতা জুট মিলে নিজেদের প্রথম রুফটপ সোলার প্ল্যান্ট উদ্বোধন করেছে আকিজ গ্রুপ। প্রাথমিকভাবে ৪৭০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট স্থাপনে আকিজ গ্রুপকে প্রযুক্তি সহায়তা প্রদান করেছে বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবা ও সমাধানদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আর ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন পার্টনার হিসেবে রয়েছে সিনার্জি লিমিটেড।
সম্প্রতি এই প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, হুয়াওয়ের বোর্ড মেম্বার জেসন লি এবং সিনার্জির চেয়ারম্যান সিরাজুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্যায়ে এই বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ৪৭০ কিলোওয়াট, যা আগামী চার মাসে ২.৪ মেগাওয়াটে উন্নীত হবে এবং পরবর্তীতে এই বিদ্যুৎকেন্দ্রের মোট ক্ষমতা হবে ৫ মেগাওয়াট। প্রাথমিকভাবে এই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আকিজ গ্রুপ তাদের শিল্প-কারখানায় ব্যবহার করবে এবং অব্যবহৃত বিদ্যুৎ জাতীয় গ্রিডে জোগান দেবে। বিজ্ঞপ্তি
