মুখরোচক ইফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:১১ পিএম

কয়েক রকমের ইফতারের রেসিপি দিয়েছেন ইসরাত জাহান

শাহি হালিম

উপকরণ

ধাপ : ১

মাংস হাড়সহ দেড় কেজি, আদা ও রসুন বাটা মেলানো দেড় টেবিল চামচ, পেঁয়াজ বাটা সিকি কাপ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, মরিচের গুঁড়ো ২ চা চামচ, জিরার গুঁড়ো ২ চা চামচ, ধনেগুঁড়ো ২ চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৪ টুকরো, এলাচ ৪ টুকরো, লবণ ১ চামচ, সাদা তেল আধা কাপ।

মাংসের সঙ্গে সব উপকরণ মাখিয়ে ২ কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হলে কষিয়ে নিন।

ধাপ : ২

হালিমের মসলা

শুকনো মরিচ ১২টি, জিরা ১ টেবিল চামচ, ধনে ১ টেবিল চামচ, গোল মরিচ ১০টি, রাঁধুনি ১ চা চামচ, মৌরি ১ চা চামচ,

কালিজিরা আধা চা চামচ, লবঙ্গ ৫টি, পাঁচফোড়ন ১ চা চামচ।

সব মসলা আলাদা আলাদা টেলে একত্রে গুঁড়ো করে রাখুন।

ধাপ : ৩

গম আধা ভাঙা আধা কাপ, মসুর ডাল সিকি কাপ, মুগ ডাল ভাজা সিকি কাপ, ছোলার ডাল সিকি কাপ, মাষকলাই ডাল ভাজা সিকি কাপ, পোলাওয়ের চাল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. সব উপকরণ একসঙ্গে ২ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন।

২. তারপর ৫ কাপ পানিতে আদা ও রসুন কুচি ১ টেবিল চামচ দিয়ে সেদ্ধ করুন ২ থেকে ৩ ঘণ্টা।

৩. তারপর সেদ্ধ হলে ঘুঁটে আধভাঙা করে নিন। হালিমের মসলা দিয়ে কষানো মাংস ঢেলে দিন।

৪. এক ঘণ্টা মৃদু আঁচে রান্না করুন। নামানোর আগে বেরেস্তা, ধনেপাতা, কাঁচা মরিচ ও আদা কুচি দিয়ে পরিবেশন করুন।

জিলাপি

উপকরণ

ধাপ : ১

ময়দা ২ কাপ, বেসন ১ কাপ, হাইড্রোস ১ চিমটি, বেকিং সোডা আধা চা চামচ, টক দই ১ চা চামচ, পানি ১ কাপ।

ধাপ : ২

সিরার জন্য : চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, জাফরান সামান্য, ঘি ১ টেবিল চামচ। সব উপকরণ জ্বাল দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।

যেভাবে তৈরি করবেন

১. প্রথম ধাপের সব উপকরণ অর্ধেকটা মিশিয়ে বেটার তৈরি করে রেখে দিন ফ্রিজের সাধারণ তাপমাত্রায়।

২. পরের দিন আবার বাকি অর্ধেক দিয়ে বেটার তৈরি করুন।

৩. এবার আগে তৈরি করে রাখা বেটার এবং নতুন বেটার একত্রে মিশিয়ে পাইপিং ব্যাগে ভরে নিন।

৪. ফ্রাইপ্যানের ডুবো তেলে আড়াই প্যাঁচ দিয়ে লালচে করে ভাজুন।

৫. সিরায় কিছুক্ষণ ডুবিয়ে রেখে উঠিয়ে পরিবেশন করুন।

চটপটি

উপকরণ

ধাপ : ১

মটর ৫০০ গ্রাম, আলু ৫০০ গ্রাম, ডিম ২টি।

প্রথমে মটর ডাল,  আল ুও লবণ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে আলু ও চটপটির মসলা দিয়ে একটু নেড়ে বাগার দিয়ে রাখুন।

ধাপ : ২

শুকনো মরিচ ১৫টি, জিরা ১ টেবিল চামচ, ধনে ১ টেবিল চামচ, রাঁধুনি ১ টেবিল চামচ, মেথি ১ চা চামচ, গোলমরিচ ২০টি, কালিজিরা ১ চা চামচ, মৌরি ২ চা চামচ, লবঙ্গ ৫টি, বিট লবণ ১ চা চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ।

সব উপকরণ একসঙ্গে টেলে গুঁড়ো করে নিন।

                                                                      যেভাবে তৈরি করবেন

১. হাঁড়িতে তেল দিন। তারপর শুকনো টালা মরিচের গুঁড়ো ১ টেবিল চামচ দিয়ে দিন। ভাজা জিরাগুঁড়ো দিন ১ টেবিল চামচ।

২. তেঁতুল গোলা পানি আধা কাপ, ২ টেবিল চামচ আখের গুড় দিয়ে একটু ভুনে চটপটি দিয়ে নেড়ে ১০ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।

৩. তারপর কাঁচা মরিচ কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ডিম, ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু লেমন ড্রিংকস

উপকরণ

লেবু ১টি, সবুজ খাবার রং সিকি চা চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, আইস কিউব আধা কাপ, চিনি সিকি কাপ, সেভেন আপ আধা লিটার।

যেভাবে তৈরি করবেন

১. লেবু পানিতে চিপে রস বের করে এর মধ্যে সেভেন আপ দিয়ে দিন।

২. এই পানিতে ফুড কালার ও চিনি মিশিয়ে নিন।

৩. পুদিনা পাতা ও বরফ কিউব মিশিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত