শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শ্রমিক নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ শেষে শ্রমিক নেতারা বলেন, এই এলাকায় লাখ লাখ শ্রমিক বসবাস করেন। তারা তীব্র গ্যাস সংকটে পড়ে অসহায় জীবনযাপন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইব্রাহিম, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আল-কামরান, সাভার আশুলিয়া ও ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আশিক ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়ার সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
