রূপগঞ্জে হাত-পা বেঁধে দুই বাড়িতে ডাকাতি

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১:২০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই দুই বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ও পিস্তল ঠেকিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ট্যাংরারটেক কালী এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।

বাড়ির মালিক বিল্লাল পাটোয়ারীর ছেলে সুমন মিয়া জানান, তাদের ট্যাংরারটেক কালী এলাকায় অবস্থিত নিজ বাড়িতে রাত ৩টার দিকে চারটি মোটরসাইকেলে করে সাত-আট মুখোশধারী ডাকাত বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে মাথায় পিস্তল ঠেকিয়ে প্রথমে সবার হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুটে নেয়। এরপর পাশের ভাড়াটিয়া নিলুফা বেগমের ঘরে একই কায়দায় প্রবেশ করে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে দুই ভরি স্বর্ণালংকারসহ মালপত্র লুটে ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ওই দুই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে ডাকাতির শিকার পরিবারগুলোর পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত